Facebook-এর নতুন Privacy Settings-এর ভালো-মন্দ দিক
Facebook-এর ব্যবহারকারীরা হয়তো জানেন কিছুদিন আগে Facebook তাদের নতুন privacy settings চালু করেছে। যুক্ত হয়েছে বাড়তি মাত্রার নিরাপত্তা ব্যবস্থা। Log-in করার পরও settings বদলাতে এখন আবার passoword টাইপ করতে হয়, যা আগের চেয়ে শক্ত নিরাপত্তা নিশ্চিত করেছে। এতে করে কোন bot আপনার account-এ কোনভাবে ঢুকে পড়েলেও privacy settings-এ সহজে প্রবেশ করতে পারবে না। এই security ছাড়াও বেশ কিছু নতুন সুবিধা যোগ করা হয়েছে। যেমন ধরা যাক status update এর কথা। আগে প্রতিটা status এর ক্ষেত্রে কে দেখতে পারবে আর কে পারবে না সেটা আলাদাভাবে নির্ধারণ করা যেত না। আপনার friend list এ হয়তো বিভিন্ন ধরণের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন আছে। সবার কাছে সব status প্রদর্শনযোগ্য নাও হতে পারে। এখন আপনি খুব সহজেই ঠিক করে দিতে পারবেন কোন status কে দেখতে পারবে। Link সহ আপনার post-কৃত অন্যান্য সব content-এর ক্ষেত্রেও একই কাজ করতে পারবেন, যা পুরোনো settings-এ করা যেত না।
Tags: Facebook, Privacy Settings



< আগে ও পরে >




